জাতীয় সঙ্গীত
রবিবার | ১৮-১০-২০২৬ |
মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদরাসা

পূর্ব মেরংলোয়া, ফতেখাঁরকুল, রামু, কক্সবাজার।

স্থাপিতঃ ১৯৮৫ খ্রিঃ
EIIN: 106394 | MPO Code: 03050222102
School Code: 17737 | College Code: 17737
আমাদের কথা

অত্র মাদরাসা একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। যার মধ্যে কোরআন,হাদীস ও ইসলামিক জ্ঞানের সাথে আধুনিক শিক্ষার সমন্বয় করে দেশের সু-নাগরিক হিসেবে গড়ে উঠবে। এই প্রত্যয়ে চেষ্টা করছি আমরা ছেলেমেয়েদের প্রতি প্রাতিষ্ঠানিক পাঠদান করে তাদের সু-শূংখল করে গড়ে তুলে এদেশ রক্ষায় দেশপ্রেমীক জাতি যেন উপহার দিতে পারি এবং পরকালে মুক্তির পথ যেন সুগম হয় তার জন্য আমাদের এ প্রতিষ্ঠানের পথ চলা । আমরা চাই আমাদের ছেলে মেয়েরা হউক চরিত্রবান ও দায়িত্বশীল। ..

সংক্ষিপ্ত ইতিহাস

১৯৮৪ সালে কক্সবাজার হাশেমিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ জনাব মাওলানা মোজাফফর হোছাইন, ছুরুতিয়া সিনিয়র (ফাযিল) মাদরাসার অধ্যক্ষ জনাব মাওলানা আবদুর রহমান, জনাব আলহাজ্ব জাকের আহমদ সাবেক চেয়ারম্যান ফতেখাঁরকুল ও বিশিষ্ট দানবীর জনাব শামসুল হুদা চৌধুরী রামুতে এক জায়গায় চা-চক্রে মিলিত হন। এতে ইসলামী বিভিন্ন বিষয়ের উপর আলোচনাকালে ফতেখাঁরকুলের মত একটি সদর ইউনিয়নে কোন ইসলামী প্রতিষ্ঠান তথা মাদরাসা নেই চিন্তা করে একটি মাদরাসা প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহন করেন।

এক সপ্তাহ পরে ১৯৮৪ সালের ডিসেম্বর মাসে জনাব শামসুল হুদা চৌধুরীর বাড়ীতে বৈঠক হয়। উক্ত বৈঠকে উপস্থিত হন অধ্যক্ষ মাওলানা মোজাফফর হোছাইন, অধ্যক্ষ মাওলানা আবদুর রহমান, আলহাজ্ব জাকের আহমদ চৌধুরী, জনাব শামসুল হুদা চৌধুরী,হাজী মো: সেলিম সও:, আলহাজ্ব এনামুল হক সিকদার, মাও: মুহাম্মদ আলী, মাও: কবির আহমদ, মাওলানা নুরুল ইসলাম, হাজি মো: কালু, মাও: আমান উল্লাহ(যিনি তখন ছাত্র ছিল) সহ ১৫-২০ জন ব্যাক্তিবর্গ । ্এই বৈঠকে অধ্যক্ষ মাওলানা মোজাফফর হোছাইন,অধ্যক্ষ মাওলানা আবদুর রহমান সাহেবদ্বয় বিশিষ্ঠ দানবীর  জনাব শামসুল হুদা চৌধুরী, হাজী মো: সেলিম সও কে জমিদানের প্রস্তাব করলে এই দুই সম্মানিত দানবীর রাজী হয়ে যান। এবং (০১)এক একর জায়গা দান করেন। এর পর ১৯৮৪ সালের ডিসেম্বর মাসে মাদরাসার নামে জমি রেজি: হলে সেদিন হাজি মো: সেলিম সওদাগরের নেতৃত্বে মরহুম সুপার মাওলানা আমান উল্লাহ, মাও: পিয়ার মোহাম্মদ ও মাও: কবির আহমদসহ ভবন করার জন্য মাটি কাটেন। মাটি কাটা শেষ হলে আলহাজ্ব ফজল কবির কোং সর্বপ্রথম নগদ ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা) দান করেন। জাকের চৌধুরী সহ আরো অনেকে টাকা দান করেন। এতে জানুয়ারী মাসের প্রথম দিকে বাদে জুমা মাদরাসার ভিত্তি প্রস্তর স্থাপন করেন- মৌলানা আবদুল জব্বার পীর সাহেব, বায়তুশ শরফ, চট্রগ্রাম।

০১/০১/১৯৮৫ খ্রিষ্টাব্দ হতে জনাব মাওলানা কবির আহমদকে প্রথম ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব দিয়ে মাদরাসার ক্লাস শুরু হয়ে ২০০৪ সালে দাখিল পরীক্ষার কেন্দ্র প্রতিষ্ঠা হয় জনাব মরহুম সুপার আমান উল্লাহ এর আমলে এবং ২০১৫/১৬ সালে আলিম ক্লাসে উন্নীত হয়ে ২০২৩ সালে আলিম স্বীকৃতি পেয়ে কেন্দ্রও স্থাপিত হয় বর্তমান অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ রফিক এর অবদানে । ..

লক্ষ্য ও উদ্দেশ্য

আমাদের মাদরাসার লক্ষ্য ও উদ্দেশ্য হলো আধুনিক সু-শিক্ষায় শিক্ষিত করণ। যাতে আমাদের ইহকাল ও পরকালের কল্যান সাধিত হয়। বর্তমানে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা মনিবের দোয়া সহযোগিতা কামনা করছি যেন আমাদের মূল উদ্যেগটা ব্যহত না হয়ে সঠিক ভাবে পরিচালনা করতে পারি। ...

 

সভাপতির বাণী
জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী

সভাপতি

অধ্যক্ষের বাণী
মোহাম্মদ রফিক

অধ্যক্ষ

Institute Location Google Map
আমাদের শিক্ষকবৃন্দ

সংবাদ ও ঘটনাবলী

সভাপতির বাণী
জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী

সভাপতি

অধ্যক্ষের বাণী
মোহাম্মদ রফিক

অধ্যক্ষ

Institute Location Google Map